ইসিএলের নতুন জলাধার এর দেওয়াল ভেঙে ঘটে মর্মান্তিক দুর্ঘটনা – এই দুর্ঘটনায় মৃত্যু হয় ২ জন এর

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: জামুড়িয়া :: সোমবার ২০,এপ্রিল :: ইসিএলের নতুন জলাধার এর দেওয়াল ভেঙে ঘটে মর্মান্তিক দুর্ঘটনা। এই দুর্ঘটনায় মৃত্যু হয় ২ জন ব্যাক্তির এবং গুরুতর আহত হয় এক জন দশ বছরের শিশু বলে জানা গেছে।

ঘটনার পরেই উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা ভুইয়া সমাজের নেতা সিন্টু ভুইয়ার নেতৃত্বে ৬০ নং জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হন। তাদের অভিযোগ, নিম্নমানের সামগ্রী ব্যবহার করেই এই জলাধার তৈরি করা হয়েছিল, যার ফলেই এমন বিপর্যয়।বিক্ষোভের সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তির ঘটনাও ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। বিক্ষোভকারীদের দাবি,এই ঘটনার দোষীদের অবিলম্বে শাস্তি দিতে হবে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে।

জামুড়িয়া বিধান সভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হরেরাম সিং ও বিজেপি প্রার্থী বিজন মুখার্জি সহযোগিতার জন্য পৌঁছান ।

শেষ পর্যন্ত পুলিশী আশ্বাসে বিক্ষোভ তুলে নেয় বিক্ষোভকারীরা। হরেরাম সিং ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ট্রেড ইউনিয়নের থেকে অন্তিম সতকারের জন্য ৫০০০০ টাকা এবং বিজন মুখার্জি তাদের ১লাখ টাকা সাহায্য করবার আশ্বাস দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 − 5 =