সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: মঙ্গলবার ২১,এপ্রিল :: বামফ্রন্টের শক্তি প্রদর্শন! বাঘাযতীন পার্ক থেকে শিলিগুড়ি বিধানসভা আসনের বামফ্রন্ট মনোনীত প্রার্থী শরদিন্দু চক্রবর্তীর সমর্থনে সুবিশাল মিছিল।
এদিন বিকালে বাঘাযতীন পার্ক থেকে বামফ্রন্টের মনোনীত প্রার্থী শরদিন্দু চক্রবর্তী সমর্থনে এক বিশাল মিছিল বের হয়।
মিছিলে হুড খোলা গাড়িতে ছিলেন শরদিন্দু চক্রবর্তী, বামফ্রন্টের বর্ষীয়ান নেতা অশোক ভট্টাচার্য, এছাড়া ছিলেন সমন পাঠক জীবেশ সরকার। মিছিলে প্রচুর মানুষের সমাগম লক্ষ্য করা যায়।

