কলকাতা কি বস্তির শহরই থাকবে – জিগাসা করলেন অমিত শাহ

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: বুধবার ২২,এপ্রিল :: উত্তর দমদমের নির্বাচনি জনসভা থেকে কলকাতার নগরায়ন নিয়ে উদ্বেগ প্রকাশ করে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দেশের বহু বড় শহর বর্তমানে বস্তিমুক্ত হওয়ার পথে হাঁটলেও পশ্চিমবঙ্গ সেই দৌড়ে পিছিয়ে।

তাঁর অভিযোগ, “মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার রাজনৈতিক স্বার্থে অনুপ্রবেশকারীদের বস্তিতে জায়গা করে দিচ্ছে। তিনি চান না কলকাতার বস্তিবাসী উন্নত জীবন পাক, কারণ তাঁর কাছে ভোটব্যাঙ্কই শেষ কথা।”

 

কলকাতা বস্তির শহর হয়ে গিয়েছে। দিদি অনুপ্রবেশকারীদের জায়গা দিয়ে নিজের ভোটব্যাঙ্ক পাকা করতে চান।” উত্তর দমদমের নির্বাচনি জনসভা থেকে এভাবেই কড়া ভাষায় মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে
নির্বাচনি ফলাফল নিয়ে আত্মবিশ্বাসী শাহ এদিন তৃণমূলের ‘উল্টো গণনা’র হিসেবও দিয়ে দেন। তিনি বলেন, “৪ মে সকাল ৮টায় ব্যালট খোলা হবে, আর ১টার মধ্যেই ছবি পরিষ্কার হয়ে যাবে। সেদিনই বাংলা বলবে— দিদি টাটা, গুড বাই!”
রাজ্যের বর্তমান পরিস্থিতির ওপর আলোকপাত করে অমিত শা বলেন, “বাংলা জুড়ে এখন কেবল সিন্ডিকেট রাজের দাপট। সাধারণ মানুষ বাড়ি বানাতে গেলেও তৃণমূলের গুন্ডাদের ইট-বালির টাকা গুনতে হচ্ছে।
এই সিন্ডিকেটের কারণেই বাংলা থেকে শিল্প চলে যাচ্ছে, কারখানা বন্ধ হয়ে পড়ছে। ৪ তারিখ বিজেপি সরকার আনুন, আমরা এই দুর্নীতির জাল ছিঁড়ে ফেলব।”
পাশাপাশি ভোটারদের ভয় দেখানোর অভিযোগ তুলে তৃণমূল কর্মীদের উদ্দেশে তাঁর হুঁশিয়ারি, “যারা মানুষকে ঘর থেকে বেরোতে বাধা দিচ্ছে, ২৯ তারিখ তারা নিজেরাই বেরোনোর সাহস পাবে না। বেরোলে সমস্যায় পড়বেন।”

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − 9 =