নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: রানাঘাট :: বুধবার ২২,এপ্রিল :: ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য নদিয়ায়।কাঠগড়ায় আই-প্যাক ও তৃণমূল। নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দায়ের সাংসদের, শিশুসুলভ আচরণ পাল্টা প্রতিক্রিয়া তৃণমূলের শুরু রাজনৈতিক তরজা।
রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার সরাসরি তৃণমূল কংগ্রেস এবং ভোট কুশলী সংস্থা ‘আই-প্যাক’ এর বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন।
সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে, রানাঘাট উত্তর-পূর্ব ও রানাঘাট দক্ষিণ—এই দুটি ভিন্ন বিধানসভা কেন্দ্রের পোস্টাল ব্যালট একই ব্যালট বাক্সে জমা করা হচ্ছে।
জগন্নাথ সরকারের দাবি, এটি কোনো ভুল নয় বরং সুপরিকল্পিত পরিকল্পনা। তিনি বলেন, সরকারি কর্মচারীরা যাতে বিরক্ত হয়ে ভোট না দিয়ে বাড়ি চলে যান, সেজন্য দীর্ঘক্ষণ লাইনে দাঁড় করিয়ে রাখা হচ্ছে।
সাংসদ জগন্নাথ সরকারের মতে, বিজেপি যাতে ভোট না পায় এবং সরকারি কর্মচারীদের ভোট যাতে নষ্ট হয়, তার ব্লু-প্রিন্ট তৈরি করেছে আই-প্যাক।
পাড়ায় পাড়ায় গিয়ে ভোটারদের হুমকি দেওয়া হচ্ছে এবং বিজেপির কোনো এজেন্টকে বুথ বা সংলগ্ন এলাকায় ঘেঁষতে দেওয়া হচ্ছে না বলে তাঁর অভিযোগ।
প্রবীণ ভোটারদের বাড়ি গিয়ে জোরপূর্বক বা ভয় দেখিয়ে তাঁদের ইচ্ছার বিরুদ্ধে ভোট দেওয়ানো হচ্ছে এবং ব্যালট ছিনতাইয়ের মতো ঘটনা ঘটছে।
এই পরিস্থিতির প্রতিবাদে জগন্নাথ সরকার জানিয়েছেন যে তিনি ইতিমধ্যেই নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছেন। তিনি সাফ জানান, যেভাবে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করা হচ্ছে, তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

