সন্দেশখালি দু’নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ মল্লিকএর হাত ধরে পাঁচ শতাধিক কর্মীর  তূনমুলে যোগদান

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হিঙ্গলগঞ্জ :: বুধবার ২২,এপ্রিল :: পাঁচ  শতাধিক কর্মীর  তূনমুলে যোগদান। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন সন্দেশখালি দু’নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ মল্লিক।

মনিপুর গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি প্রসেনজিৎ গাঙ্গুলী সহ তৃণমূল নেতৃত্ব গ্রাম পঞ্চায়েতের দুটি বুথে ১০০বুথে পরিবার অর্থাৎ ৫০০ জন বিজেপি নেতা কর্মী সমর্থক তৃণমূলে যোগদান করলেন । ২০২৪ সালে বিজেপির মিথ্যে প্রতিশ্রুতির মধ্য দিয়ে তারা এখানে আন্দোলন কর্মসূচিতে ছিলেন ।

২৪ সালে বিজেপিকে ভোটও দিয়েছিলেন তারপর থেকে সাংগঠনিকভাবে তাদেরকেও খোঁজ নেয় না কে ঠিকমতো খাওয়া-দাওয়া করছেন সুস্থ আছেন কিনা এবং তাদের যে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে এই আন্দোলনমুখী করেছিলে তারা এখন ভুল বুঝতে পেরেছে।

মীনাক্ষী ভূঁইয়া, সাবিত্রী করাতি রেখা মন্ডল জয়ন্ত মন্ডল পরিমণ্ডল মন্ডল সহ পাঁচ শতাধিক তৃণমূলের যোগদান করলেন দলত্যাগী মীনাক্ষী ভূঁইয়া জয়ন্ত মন্ডলরা বলেন ২০২৪ সালে আমাদেরকে ভুল বুঝিয়ে নিয়ে গেছিল আন্দোলনে আমরা প্রতিবাদ কর্মসূচি করেছিলাম বিজেপিকে ভোটও দিয়েছিলাম

তারপর থেকে একদিনও খোঁজ নেয়নি আমরা কিভাবে আছি সংগঠনভাবে আমরা পিছিয়ে পড়েছি, সন্দেশখালীর ভূমিকন্যা ঝর্না সরদার তৃণমূলের প্রার্থী হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় নারী শক্তিকে সম্মান দিয়েছেন

তাই তার হয়ে আমরা আজ প্রতিজ্ঞাবদ্ধ সন্দেশখালির সম্মানকে আর দেশের মানুষের কাছে নষ্ট হতে দেব না আজ আমরা তৃণমূলের যোগদান করলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − 11 =