নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: সন্দেশখালি :: বুধবার ২২,এপ্রিল :: উত্তর ২৪ পরগনার সন্দেশখালি বিধানসভার তৃণমূল প্রার্থী ঝর্ণা সরদারের সমর্থনে একটা বদ্বীপ থেকে আর একটা দ্বীপ নদী মাতৃক এলাকায় নৌকার হাল ধরে প্রচারের ঝড় তুললেনএকতা দক্ষ সংগঠক দিলীপ মল্লিক।
দেখা যায় বিদ্যাদরি ছোট কলাগাছি নদী, নদীপথে দুই প্রান্তে থাকা মানুষের আশীর্বাদ শুভেচ্ছা নিচ্ছেন ভূমিকন্যা ঝর্ণা সরদার । ২০২৪ এর দিন অতীত এটা ২০২৬ রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেস লড়াইয়ে অনেকটা এগিয়ে গেছে বিজেপির থেকে ।
তাই নৌকার হাল ধরে আগামী ২৯ এপ্রিল নির্বাচনে সন্দেশখালি মানুষ যে দু’হাত ভরে আশীর্বাদ করবে তা বুঝিয়ে দিলেন প্রচারের মধ্য দিয়ে বাঁধের ওপর থাকা দু প্রান্তের অগুনতি মানুষ আরো একবার প্রমাণ করে দিলেন সুন্দরবনের অধ্যুষিত আদিবাসী সম্প্রদায় এক গৃহবধূ নারী শক্তিকে মমতা বন্দ্যোপাধ্যায় এবারের সন্দেশখালি লড়াইয়ের ময়দানে প্রাধান্য দিয়েছে।
গ্রাম থেকে উঠে আসা আটপৌরে শাড়ি সকাল থেকে সন্ধ্যা একদিক থেকে অন্যদিকে পৌঁছে যাচ্ছে নৌকায় করে। আর দু হাত ভরে মানুষের কাছে আশীর্বাদ নিচ্ছেন। তাই এবার সন্দেশখালি বলছেন নারী শক্তি অর্থাৎ ঝর্ণা তাদের ঘরের মেয়ে।
ভরসা রেখেছে প্রান্তিক মানুষেরা তাই এবার সন্দেশখালি নতুন ভোরের সূর্য উদয় হবে বলে জানাচ্ছেন প্রার্থী থেকে শুরু করে কর্মী সমর্থকরা । সেই ছবি দেখা গেল একাধিক দ্বীপ অঞ্চলে একদিকে সবুজ আবির অন্যদিকে মিষ্টিমুখের মধ্য দিয়ে ঘরের মেয়েকে বরণ করে নিচ্ছেন গ্রামের মানুষ। ২০২৪ এর ভুল ভেঙে ২০২৬-এর বিধানসভা নির্বাচনে ঘরের মেয়ের পাশে আছেন।

