রায়দিঘি বিধানসভা কেন্দ্রের রাজনৈতিক প্রেক্ষাপটে বড়সড় ভাঙন আইএসএফে

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: রায়দিঘি :: বুধবার ২২,এপ্রিল :: দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি বিধানসভা কেন্দ্রের রাজনৈতিক প্রেক্ষাপটে বড়সড় ভাঙন আইএসএফে। মথুরাপুর দু’নম্বর ব্লকের আইএসএফের ব্লক সভাপতি মনোয়ার হোসেন আনুষ্ঠানিকভাবে শাসক দল তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন।

শুধু তিনি একাই নন, তাঁর নেতৃত্বে প্রায় ১৫০টি পরিবারও এদিন তৃণমূলের পতাকা তুলে নেয়। জানা গেছে, মথুরাপুর এক নম্বর ব্লকের কৃষ্ণচন্দ্রপুর বাজারে তৃণমূল কংগ্রেস প্রার্থী তাপস মণ্ডলের সমর্থনে একটি মহিলাদের সভার আয়োজন করা হয়।

সেই সভা শেষ হওয়ার পর সাংসদ বাপি হালদারের হাত ধরে মনোয়ার হোসেন ও তাঁর অনুগামীরা আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগ দেন।

এই যোগদানের ফলে এলাকায় তৃণমূলের সংগঠন আরও শক্তিশালী হবে বলে মনে করছেন রাজনৈতিক মহল। যোগদানকারী বিশিষ্টদের মধ্যে রয়েছেন মতিউর ঘরামি, মনতাজুল মোল্লা, নুরুল হক মোল্লা, মোরসালিম শেখ, তৌসিক মোল্লা, মুন্নাফ সেখ ও আব্দুল হাকিম সেখ।

নির্বাচনের আগে এই ধরনের দলবদল যে স্থানীয় রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে, তা বলাই বাহুল্য। বিশেষ করে ব্লক সভাপতির মতো নেতৃত্বস্তরের নেতার দলত্যাগ আইএসএফের জন্য ধাক্কা হিসেবেই দেখা হচ্ছে।

অন্যদিকে, তৃণমূল কংগ্রেস এই যোগদানকে নিজেদের সংগঠন বিস্তারের ক্ষেত্রে বড় সাফল্য বলেই দাবি করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one + sixteen =