হৃদয়পুর রেলওয়ে স্টেশন সংলগ্ন একটি দোকানের সামনে বোমা পড়ে থাকতে দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বারাসাত :: বুধবার ২২,এপ্রিল :: বারাসাত বিধানসভার হৃদয়পুর রেলওয়ে স্টেশন সংলগ্ন একটি দোকানের সামনে বোমা পড়ে থাকতে দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বারাসাত বিধানসভার বিজেপি প্রার্থী শংকর চ্যাটার্জির অভিযোগ, তৃণমূল দুষ্কৃতীরা পরপর বোমাবাজি করে নির্বাচনের আগে এলাকায় আতঙ্ক সৃষ্টি করছে। এরপর বিজেপি কর্মীরা বারাসাতের জাতীয় সড়ক অবরোধ করে। বেশ কিছুক্ষণ অবরোধ চলার পর পুলিশের সমঝায় অবরোধ উঠে যায়।

রেল পুলিশ পড়ে থাকা বোমাটি উদ্ধার করে নিয়ে যায়। নির্বাচন যত এগিয়ে আসছে, হৃদয়পুর এলাকায় একের পর এক আতঙ্ক ছড়িয়ে পড়ছে। এমনটাই জানালেন স্থানীয় বাসিন্দারা। কে বা কারা বোমা ফেলে গেছিল তদন্ত করে দেখছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 5 =