কালীগঞ্জে তামান্নার মায়ের নির্বাচনের প্রচারে বিমান বোস রোড শো করলেন

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কালীগঞ্জ :: বুধবার ২২,এপ্রিল :: কালীগঞ্জে সিপিআইএম প্রার্থী সাবিনা ইয়াসমিনের প্রচারে রোড শো করলেন সিপিআইএমের বর্ষীয়ান নেতা বিমান বোস। এদিন দেবগ্রাম স্টেশন সংলগ্ন এলাকা থেকে শুরু হয় এদিনের রোড শো।

প্রবল গরম উপেক্ষা করেই কালীগঞ্জের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে এই রোডশো টি। প্রসঙ্গত তৃণমূল প্রার্থী আলিফা আহমেদের বিপক্ষে এবার ভোটের ময়দানে নেমেছেন মেয়ের খুনের বিচার পেতে পিপিআইএম প্রার্থী সাবিনা ইয়াসমিন।

আর সাবিনা ইয়াসমিনের সমর্থনে এদিন প্রচার পর্বে যোগ দিলেন সিপিআইএমের নেতা বিমান বসু। অসংখ্য কর্মী সমর্থক নিয়ে এদিন রোড শো করলেন বিমান বসু। এদিন বিমান বসুর সাথে সাথে উপস্থিত ছিলেন সিপিআইএমের জেলার নেতৃত্ব থেকে শুরু করে অসংখ্য কর্মী সমর্থক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 − 2 =