পর্যাপ্ত বাসের অভাব যাত্রীদের দীর্ঘলাইন উত্তেজনা তেনজিং নরগে বাস টার্মিনারসে

সজল দাশগুপ্ত  :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: বুধবার ২২,এপ্রিল :: পর্যাপ্ত বাসের অভাবকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে শিলিগুড়ির তেঞ্জিং নোরগে বাস টার্মিনাস-এ। আগামীকাল উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তে বিধানসভা নির্বাচন রয়েছে।বুধবার সকাল থেকেই বাড়ি ফেরার উদ্দেশ্যে যাত্রীদের লম্বা লাইন ছিল ।

তবে পর্যাপ্ত বাস না থাকার কারণে বিক্ষোভে ফেটে পড়েন তারা।। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে টার্মিনাসের কাউন্টার, কম্পিউটারসহ একাধিক সম্পত্তিতে ভাঙচুর চালানো হয়। উল্লেখ্য বিষয় ,বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের নির্দেশে বহু সরকারি বাস ভোটের কাজে নিয়োজিত করা হয়েছে।

সেই কারণে সাধারণ যাত্রী পরিষেবায় মারাত্মক প্রভাব পড়েছে। সকাল থেকেই জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারসহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে যাত্রীদের ব্যাপক ভিড় ছিল টার্মিনাসে। দীর্ঘক্ষণ অপেক্ষার পরেও বাস না পাওয়ায় যাত্রীদের মধ্যে ক্ষোভ বাড়তে থাকে। এক সময় সেই ক্ষোভ বিস্ফোরিত হয়ে ভাঙচুরে রূপ নেয়।

টিকিট কাউন্টার ও অন্যান্য অবকাঠামোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। ঘটনার খবর পৌঁছাতেই পরিস্থিতি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা। গোটা এলাকা নিরাপত্তা চাদরে মুড়ে ফেলা হয় ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × two =