সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: বুধবার ২২,এপ্রিল :: আন্তর্জাতিক নির্বাচন পরিদর্শক কর্মসূচি (IEVP) ২০২৬-এ অংশ নেওয়া প্রতিনিধিরা বুধবার শিলিগুড়ি কলেজের ডিস্ট্রিবিউশন ও রিসেপশন সেন্টার পরিদর্শন করেন।
ভোটের আগের দিন এই কেন্দ্র থেকেই ইভিএম, ভিভিপ্যাট ও অন্যান্য নির্বাচন সামগ্রী নিয়ে ভোটকর্মীদের রওনা হওয়ার যাবতীয় প্রক্রিয়া তারা দেখেন। পশ্চিমবঙ্গের নির্বাচন প্রক্রিয়া পর্যবেক্ষণের উদ্দেশ্যে দুই দিনের সফরে দার্জিলিং জেলায় এসেছেন এই প্রতিনিধিরা।
ভারতের নির্বাচন কমিশনের আধিকারিকদের সঙ্গে নিয়ে নামিবিয়া, জর্জিয়া, নেপাল, ফিলিপাইনস, গাম্বিয়া, সুইজারল্যান্ড ও কেনিয়াসহ একাধিক দেশের প্রতিনিধি, তাঁদের বিদেশি মিশনের সদস্য এবং আন্তর্জাতিক গণতন্ত্র ও নির্বাচন সহায়তা সংস্থা (আইডিয়া)-র এক প্রতিনিধি এই কেন্দ্রটি ঘুরে দেখেন।

