বার্নপুরে আক্রান্ত বিজে[পি প্রার্থী অগ্নিমিত্রা পাল – গাড়ি ভাংচুর

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বার্নপুর :: বৃহস্পতিবার ২৩,এপ্রিল :: বৃহস্পতিবার ঘড়িতে তখন বেলা প্রায় দুটো। আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের হিরাপুর থানার বার্নপুর রহমতনগরের ১৩৫ নম্বর বুথে ঘটনাটি ঘটে। বিজেপি গাড়ি লক্ষ্য করে পেছন থেকে অতর্কিত ইঁটবৃষ্টি শুরু হয়।

একটি ভারী ইঁটের আঘাতে চুরমার হয়ে যায় অগ্নিমিত্রা পালের গাড়ির পেছনের কাঁচ। বিজেপি প্রার্থীর সরাসরি অভিযোগ, “তৃণমূলের গুন্ডারা পরিকল্পনা করে এই হামলা চালিয়েছে।

“প্রার্থীর অভিযোগ, প্রার্থী বুথ পরিদর্শন সেরে নিজের গাড়িতে উঠছিলেন, ঠিক সেই মুহূর্তেই গাড়ি লক্ষ্য করে পেছন থেকে অতর্কিত ইঁটবৃষ্টি শুরু হয়। একটি ভারী ইঁটের আঘাতে চুরমার হয়ে যায় অগ্নিমিত্রা পালের গাড়ির পেছনের কাঁচ।

বিজেপি প্রার্থীর সরাসরি অভিযোগ, “তৃণমূলের গুন্ডারা পরিকল্পনা করে এই হামলা চালিয়েছে।” অগ্নিমিত্রা পাল সরাসরি পৌঁছান হিরাপুর থানায়।

সেখানে গিয়ে পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। তবে সেখানেই থামেননি তিনি। তিনি বলেন, “আমাকে ভয় দেখিয়ে আটকানো যাবে না। আমি আবার রহমতনগরে যাবো।” এই ঘটনার পর থেকে রহমতনগর এলাকা থমথমে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen + 2 =