লাভপুরে তৃনমূল বিজেপি সংঘর্ষ – আহত কয়েকজন

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: লাভপুর :: বৃহস্পতিবার ২৩,এপ্রিল :: বিজেপির বোলপুর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক তথা লাভপুরের বিজেপি প্রার্থী দেবাশিস ওঝার নির্বাচনী এজেন্ট

তথা ২০২১ সালে লাভপুর বিধানসভার বিজেপি প্রার্থী বিশ্বজিৎ মণ্ডল ও লাভপুরের প্রার্থীর ছেলে দেবরূপ ওঝাকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।

ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা সাঁইথিয়া থানার ভ্রমরকোল গ্রামে। বিশ্বজিতের দাবি, আজকে তিনি বুথ পরিদর্শনে গিয়েছিলেন।

ফেরার সময় তৃণমূলের লোকজন তাঁদের উপর চড়াও হয়। লাঠি ইট ও রডের বাড়ি মেরে তাঁর মাথা ফাটিয়ে দেওয়া হয়। এই মুহুর্তে বিশ্বজিৎ সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। বাকিদের তৃণমূল তুলে নিয়ে গিয়েছে বলে অভিযোগ করেন বিশ্বজিৎ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × three =