বারুইপুরে প্রধানমন্ত্রী আসার আগেই রাতে বিজেপির প্রচার গাড়িতে হামলা,মারধর, অভিযুক্ত তৃণমূল

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বারুইপুর :: শুক্রবার ২৪,এপ্রিল :: শুক্রবার নির্বাচনী জনসভায় ভাষণ দিতে বারুইপুরের টংতলার মাঠে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।আর সেই সভাকে ঘিরে ইতিমধ্যেই বারুইপুর জুড়ে ব্যাপক প্রচার শুরু প্রচার শুরু করেছে বিজেপি।

এবার সেই প্রচার গাড়িতেই রাতের অন্ধকারে হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। বৃহস্পতিবার বিজেপির পক্ষ থেকে অজয় হালদার নামে এক টোটো চালকের টোটো ভাড়া করে সেই টোটো করেই এলাকায় প্রচার চালানো হচ্ছিল।

অভিযোগ যখন বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কল্যাণপুর গ্রাম পঞ্চায়েতের চন্ডিপুর থেকে টোটো চালক অজয় হালদার প্রচার করছিল সেই সময় চাকারবেড়িয়া এলাকায় ওই টোটো চালককে সেখানে প্রচার করতে বারণ করা হয়। তারপর আচমকাই লাঠি সোটা নিয়ে মারধর করা হয় ওই টোটো চালককে।

ভাঙচুর করা হয় টোটো। ছিঁড়ে দেওয়া হয় ফ্লেক্স ও ব্যানার। হামলার খবর পেয়েই রাতেই ঘটনাস্থলে যায় বারুইপুর পশ্চিম কেন্দ্রের বিজেপির প্রার্থী বিশ্বজিৎ পাল। বিষয়টি রাতেই বারুইপুর থানার পুলিশকে জানানো হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 + eighteen =