ধনিয়াখালির গ্রামে টাকা বিলির অভিযোগ গাড়িতে তল্লাসি চালিয়ে ২ লাখ ১০ হাজার ৮৮০ টাকা উদ্ধার।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ধনিয়াখালী :: শনিবার ২৫,এপ্রিল :: ধনিয়াখালি তৃণমূল প্রার্থী অসীমা পাত্রের অভিযোগ ভোট কেনার জন্য গ্রামে টাকা বিলি করতে এসেছিল বিজেপি।গ্রামবাসীরা জানতে পেরে তাদের আটকায়।নির্বাচন কমিশন পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যায়।

ধনিয়াখালি সোমসপুর দক্ষিণ শিমলা গ্রামে শুক্রবার রাতে একটি সাদা গাড়ি ঘুরতে দেখে সন্দেহ হয় গ্রামবাসীদের। অসীমা পাত্র জানান,ভোটারদের বাড়িতে টাকা বিলি করছিল বিজেপি।

ওই গাড়িতে একজন ভিন রাজ্যের লোক ছিলেন।স্থানীয় এক বিজেপি কর্মীও ছিলেন।গ্রামবাসীরা জানতে পেরে সেই গাড়ি আটকায়।

খবর পেয়ে নির্বাচন কমিশন পুলিশের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছান। গাড়ি তল্লাশি করে টাকা উদ্ধার হয়। পুলিশ সূত্রে খবর টাকার উৎস জানাতে পারেনি গাড়িতে থাকা ব্যাক্তিরা।

ধনিয়াখালির বিজেপি প্রার্থী বর্ণালী দাস জানান,বিজেপির অত টাকা নেই তৃণমূল টাকা দিয়ে ভোট কেনে।তারাই হয়তো কোন ষড়যন্ত্র করেছে।কি হয়েছে বিষয়টা তিনি খোঁজ নিয়ে দেখবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 4 =