আসানসোলে বাড়ির সামনে খুন কংগ্রেস নেতা দেবদীপ চট্টোপাধ্যায় — পরিবারের সামনেই রক্তাক্ত হামলা, চাঞ্চল্য জেলায়

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: রবিবার ২৬,এপ্রিল :: শুক্রবার রাতে আসানসোলে নিজের বাড়ির সামনে নৃশংসভাবে খুন হলেন কংগ্রেস নেতা দেবদীপ চট্টোপাধ্যায়। পরিবারের সদস্যদের সামনেই এই হত্যাকাণ্ড ঘটে বলে অভিযোগ, যা ঘিরে গোটা এলাকায় তীব্র আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে দেবদীপ চট্টোপাধ্যায় পরিবারের সঙ্গে একটি অনুষ্ঠান সেরে বাড়ি ফিরছিলেন। বাড়ির সামনে পৌঁছতেই আচমকা কয়েকজন দুষ্কৃতী তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে

ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপানো হয় তাঁকে। পরিবারের সদস্যরা বাধা দেওয়ার চেষ্টা করলেও দুষ্কৃতীরা তাদের হুমকি দিয়ে সরিয়ে দেয় বলে অভিযোগ।

রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন দেবদীপবাবু। দ্রুত তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ইতিমধ্যে দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। প্রাথমিকভাবে রাজনৈতিক শত্রুতার জেরেই এই খুন বলে মনে করা হচ্ছে, যদিও পুলিশ সব দিক খতিয়ে দেখছে। এই ঘটনার তীব্র নিন্দা করেছে জেলা কংগ্রেস নেতৃত্ব।
তাদের দাবি, পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবি জানানো হয়েছে। অন্যদিকে, প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার আশ্বাস দেওয়া হয়েছে।
ঘটনার জেরে আসানসোল জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে এবং নজরদারি বাড়ানো হয়েছে।
(ঘটনার তদন্ত চলছে, পরবর্তী আপডেটের জন্য নজর রাখুন)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve + eleven =