হিঙ্গলগঞ্জ থানার ওসি সন্দীপ সরকারের সাসপেন্ড প্রসঙ্গে মুখ খুললেন বিজেপি এবং তৃণমূলের দুই প্রার্থী, দুজনেই সন্দীপ সরকারের পক্ষে মন্তব্য করেন

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হিঙ্গলগঞ্জ :: রবিবার ২৬,এপ্রিল :: হিঙ্গলগঞ্জ থানার ওসি সন্দীপ সরকারকে ইলেকশন কমিশন সাসপেন্ড করেছে । সেই প্রসঙ্গে হিঙ্গলগঞ্জের বিজেপি প্রার্থী রেখা পাত্র বলেন- সন্দীপ সরকার একজন ভালো মানুষ । ওনাকে ফাঁসানো হয়েছে ।

                                                                         বিজেপি প্রাথী রেখা পাত্র 

উনার জন্য আমরা প্রয়োজনে আন্দোলনের নামবো। আমরা উনাকে হিঙ্গলগঞ্জে ফিরিয়ে আনবই । অন্যদিকে তৃণমূলের প্রার্থী- আনন্দ সরকার বলেন- নির্বাচন কমিশন ইচ্ছা খুশিমতো কাজ করছে ।

ওনাদের স্বেচ্ছাচারিতা এবং হ্টকারিতা কতটা গ্রাসরুট লেভেলে পৌঁছালে একজন থানার দায়িত্বপ্রাপ্ত ওসিকে সাসপেন্ড করে । এই ঘটনাটা ইলেকশন কমিশনের স্বেচ্ছাচারিতা বলেই আমি মনে করি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 + ten =