মন্তেশ্বরে হুমায়ুন কবিরের সভা কে ঘিরে ব্যাপক উত্তেজনা পথ অবরোধ যানজটের সৃষ্টি ।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মন্তেশ্বর :: রবিবার ২৬,এপ্রিল :: পূর্ব বর্ধমানের মন্তেশ্বর বিধানসভার কুসুম গ্রামে জনতা উন্নয়ন পার্টির প্রার্থী শামসুল হকের সমর্থনে নির্বাচনে সভা করতে আসেন জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির।

সভা করতে এসে দেখেন সেখানে নেই কোন স্টেজ ও মাইকের ব্যবস্থা তিনি জানতে পারেন রাত থেকে মাইক ও স্টেজের দায়িত্ব যারা নিয়েছিল তাদেরকে ধমকানো চমকানো হয়েছে। হুমায়ুন কবির অভিযোগ করেন তৃণমূলের হার্মাদ বাহিনীরা স্টেজ ও মাইকওয়ালাকে কাজে বাধা সৃষ্টি করেছে।আর সেখান থেকেই শুরু হয় তীব্র আক্রমণ তৃণমূল কংগ্রেসের প্রতি হুমায়ুন কবিরের। মঞ্চ থেকে তিনি তৃণমূল কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করেন পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কেও আক্রমণ করতে ছাড়লেন না।

হুমায়ুন কবির সিদ্দিকুল্লা চৌধুরীকে তেজপাতা ও হিজড়া বলে কটাক্ষ করেন। পুলিশ প্রশাসনকে হুমায়ুন কবির তৃণমূলের চামচা বলে উল্লেখ করেন আর সেই

পুলিশ প্রশাসনের সামনেই প্রায় ১০ মিনিট মন্তেশ্বর মেমারি রোড অবরোধ করেন সেখান থেকে তিনি ক্ষোভ প্রকাশ করেন প্রশাসনের বিরুদ্ধেও। পাপাইমন্তেশ্বরে হুমায়ুন কবিরের সভা কে ঘিরে ব্যাপক উত্তেজনা পথ অবরোধ যানজটের সৃষ্টি হয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 − eight =