হুগলির হরিপাল থেকে মোদী বললেন তৃণমুল মা মাটি মানুষের সজ্ঞাকেই বদলে দিয়েছে

জাকির আলী :: সংবাদ প্রবাহ :: হরিপাল :: রবিবার ২৬,এপ্রিল :: রবিবার হুগলির হরিপালের জনসভা থেকে আই-প্যাক মামলা এবং কয়লা কেলেঙ্কারি প্রসঙ্গে রাজ্যের শাসকদলকে কড়া ভাষায় আক্রমণ শানান তিনি। মোদির স্পষ্ট দাবি, তৃণমূল এখন চারিদিক থেকে ‘জোর থাপ্পড়’ খাচ্ছে।

এদিন হরিপালের মঞ্চ থেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাজে বাধা দেওয়ার অভিযোগ তোলেন প্রধানমন্ত্রী। আই-প্যাক সংক্রান্ত মামলার প্রসঙ্গ টেনে তিনি বলেন: “তৃণমূল সরকার বারবার কেন্দ্রীয় এজেন্সির কাজে বাধা দিচ্ছিল। এমনকি প্রমাণ লোপাটের চেষ্টাও হয়েছে।

কিন্তু সুপ্রিম কোর্ট কড়া অবস্থান নিয়ে প্রমাণ করে দিয়েছে এবং মেনেছে যে, এই ধরনের কাজ গণতন্ত্রের জন্য অত্যন্ত ক্ষতিকর। কয়লা কেলেঙ্কারি থেকে শুরু করে সব কিছুতেই আদালতের কাছে জোর থাপ্পড় খেয়েছে তৃণমূল।”

তৃণমূলের বিখ্যাত স্লোগান ‘মা-মাটি-মানুষ’-কে কটাক্ষ করে প্রধানমন্ত্রী বলেন, এই তিনটি শব্দ এখন তৃণমূল নেতাদের মুখে মানায় না। তাঁর অভিযোগ:সন্দেশখালি থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন প্রান্তে মায়েদের কাঁদিয়েছে তৃণমূল।

অনুপ্রবেশকারী এবং সিন্ডিকেটের হাতে বাংলার পবিত্র মাটি তুলে দেওয়া হয়েছে। সাধারণ মানুষের ওপর হিংসা আর অত্যাচারের তলোয়ার ঝুলিয়ে রাখা হয়েছে।

এদিন পাটের ন্যূনতম সহায়ক মূল্য নিয়েও বড় দাবি করেন প্রধানমন্ত্রী। তিনি জানান, বিজেপি সরকার পাটের এমএসপি দ্বিগুণ করেছে এবং পাটের ব্যবহার বাড়াতে প্যাকিং বাধ্যতামূলক করেছে। মোদির অভিযোগ, তৃণমূলের নীতির কারণেই পশ্চিমবঙ্গে নতুন কোনো কারখানা চলতে পারছে না।

এদিন প্রধানমন্ত্রীর জনসভায় মানুষের ভীড় ছিল চোখে পড়ার মতো । দুর দূরান্ত মানে জেলার প্রত্যন্ত কোনা থেকেও এদিন হুগলির মানুষ ভীড় জমায় তাদের প্রিয় প্রধানমন্ত্রী কে দেখতে । এদিন সভা ছিল সুশৃঙ্খল নিয়মে বাঁধা ।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven + one =