সন্ধ্যারতি দেওয়ার জন্য ঠাকুরের সামনে প্রদীপ জ্বালাবেন। সেই মুহূর্তে নিজেরই জীবনবাতি নিভে গেল ৬৫ বছরের এক বৃদ্ধার।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মাথাভাঙ্গা :: মঙ্গলবার ২৮,এপ্রিল :: সন্ধ্যারতি দেওয়ার জন্য ঠাকুরের সামনে প্রদীপ জ্বালাবেন। সেই মুহূর্তে নিজেরই জীবনবাতি নিভে গেল ৬৫ বছরের এক বৃদ্ধার। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে, সোমবার সন্ধ্যায় কোচবিহার জেলার মাথাভাঙ্গা ১ নং ব্লকের পাইকারটারী এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম ধনবালা ডাকুয়া। বাড়ি পাইকারটারি এলাকাতেই। তাদের রাস্তার দু-ধারেই বাড়ি রয়েছে। সন্ধ্যারতি দেওয়ার জন্য এক বাড়ি থেকে আরেক বাড়ি যাচ্ছিলেন। সেই সময়েই দ্রুতগতিতে ছুটে আসে একটি পিকআপ ভ্যান।

পিকআপের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ধনবালাদেবীর। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘাতক পিকআপ ভ্যানটিকে আটক করা হয়েছে। দেহটি জামালদহ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র নিয়ে আসা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen + 11 =