বুথ ফেরত সমীক্ষা নিয়ে মমতার দাবি এটা মিডিয়া -বিজেপি ষড়যন্ত্র

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নিউজ ব্যুরো :: বৃহস্পতিবার ৩০,এপ্রিল :: সমীক্ষায় যখন বিজেপির এগিয়ে থাকার ইঙ্গিত দেওয়া হচ্ছে, ঠিক তখনই পাল্টা তোপ দাগলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, এই সমস্ত সমীক্ষা আসলে বিজেপির সাজানো চিত্রনাট্য।

বৃহস্পতিবার একটি ভিডিও বার্তায় তিনি স্পষ্ট জানান, বিজেপি টাকা দিয়ে সংবাদমাধ্যমকে ব্যবহার করে এই ফলাফল দেখাতে বাধ্য করেছে।

বুথ ফেরত সমীক্ষাগুলিতে দেখা গিয়েছে, বিজেপি ম্যাজিক ফিগার ১৪৮ ছাড়িয়ে ১৫০-এর বেশি আসনে জয়লাভ করতে পারে। এই পরিসংখ্যানকে কার্যত উড়িয়ে দিয়ে মমতা বলেন, “যেটা টিভিতে দেখছেন, সেটা গতকাল দুপুর ১টা ৮ মিনিটে বিজেপির অফিস থেকে সার্কুলার জারি করে পাঠানো হয়েছে।

টাকা দিয়ে এই সমীক্ষা দেখানো হচ্ছে।” মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি অনুযায়ী, তৃণমূল কংগ্রেস এবার ২২৬টির বেশি আসনে জিতবে, এমনকি এই সংখ্যা ২৩০-এও পৌঁছে যেতে পারে।

মমতার অভিযোগ, পরাজয় নিশ্চিত জেনে বিজেপি এখন মনোস্তাত্ত্বিক খেলা খেলছে। জনগণের রায় তাঁদের পক্ষেই যাবে বলে তিনি ১০০ শতাংশ নিশ্চিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 4 =