শেখাওয়াত মেমোরিয়াল গণনা কেন্দ্রে রাতে বিশৃঙ্খলা – শুভেন্দু জনালেন সশরীরে উপস্থিত দিদিকে কোনো সুবিধে নিতে দিইনি

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: শুক্রবার ১,মে :: একদিকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় ইভিএম কারচুপির আশঙ্কায় সশরীরে হাজির হলেন, অন্যদিকে শুভেন্দু দাবি করলেন, তাঁর এজেন্টের কড়া নজরদারিতে কোনো ‘অসৎ উপায়’ অবলম্বন করতে পারেননি বিদায়ী মুখ্যমন্ত্রী।

শুক্রবার শেখাওয়াত মেমোরিয়াল স্কুলের বাইরে বেরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, “এখানে আমার কেন্দ্রের ইভিএম রয়েছে। নেতাজি ইন্ডোর-সহ অনেক জায়গায় ইভিএম কারচুপির ফুটেজ প্রকাশ্যে এসেছে।

বাইরের লোক এসে পোস্টাল ব্যালট এদিক-ওদিক করছে। অভিযোগ পেয়েই আমি ছুটে এসেছি এবং তিন-চার ঘণ্টা থেকে গেলাম।” তিনি আরও স্পষ্ট করেন যে, কাজ ‘এক পাক্ষিক’ হচ্ছে বলেই তিনি সশরীরে উপস্থিত থেকে একজনকে পাহারায় বসিয়ে গেলেন।

শুভেন্দুও দাবি করেন যে, তাঁর ইলেকশন এজেন্ট অ্যাডভোকেট সূর্যনীল দাস নিজে স্ট্রংরুম প্রাঙ্গণে উপস্থিত থেকে মমতাকে কড়া নজরদারির মধ্যে রেখেছিলেন, যাতে কোনো অনিয়ম না ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 3 =