নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নলহাটি :: শনিবার ২,মে :: বীরভূম জেলার নলহাটি থানার অন্তর্গত গত পাখা গ্রামে গত ১৫ এপ্রিল ২০২৬ এক ব্যক্তির নৃশংস খুনের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনার পরপরই সক্রিয় ভূমিকা নেয় নলহাটি থানার পুলিশ এবং দ্রুত তদন্ত শুরু করে।
পুলিশের তৎপরতায় ইতিমধ্যেই ৬ জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম— আলাউল শেখ (৩০), রাকি শেখ (২২), মতিউল শেখ (৩৪), নূর আলাম শেখ (২৮), রিজাজুল শেখ (২২) এবং লালচাঁদ শেখ (৩১)।
আজ ধৃতদের রামপুরহাট মহাকুমা আদালতে পেশ করা হয়। পুলিশ সূত্রে খবর, কেন বা কী কারণে এই খুনের ঘটনা ঘটেছে তা এখনও স্পষ্ট নয়। অভিযুক্তদের পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে ঘটনার প্রকৃত কারণ সামনে আসবে বলে মনে করছেন তদন্তকারীরা।
এদিকে, ঘটনার পর এলাকায় যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছিল, পুলিশের দ্রুত পদক্ষেপে তা অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। তদন্ত এখনও চলছে এবং এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

