পুনর্নির্বাচন ঘিরে মগরাহাটে কড়া নিরাপত্তা, ভোটদানে সমস্যার অভিযোগ।

জাকির আলী :: সংবাদ প্রবাহ :: উস্তি  :: শনিবার ২,মে :: মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচন শনিবার সকাল সাতটা থেকে শুরু হয়েছে। মোট ১১টি বুথে ভোটগ্রহণ চলছে, যা চলবে সন্ধ্যা ছ’টা পর্যন্ত।

বাহিরপুয়া কুরকুরিয়া ফ্রি প্রাইমারি স্কুলে ২৩০, ২৩১ ও ২৩২ নম্বর—মোট তিনটি বুথে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ভোট নেওয়া হচ্ছে।ভোটকেন্দ্রে প্রবেশের আগে ভোটারদের পরিচয়পত্র ও মোবাইল ফোন পরীক্ষা করে তবেই ঢুকতে দেওয়া হচ্ছে। এদিকে, ভোটদানে এসে সমস্যায় পড়ার অভিযোগ তুলেছেন কয়েকজন বয়স্ক ও প্রতিবন্ধী ভোটার। অভিযোগ, ২৩১ নম্বর বুথে তাঁদের ভোট দিতে অসুবিধা হচ্ছে।

তৃণমূল কংগ্রেসের দাবি, নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী বিশেষ ক্ষেত্রে বয়স্ক বা শারীরিকভাবে অক্ষম ভোটারদের সহায়তার জন্য অন্য কাউকে সঙ্গে নিয়ে ভোটদান করা যেতে পারে। কিন্তু সেই নিয়ম যথাযথভাবে মানা হচ্ছে না বলেই অভিযোগ উঠেছে।

এর ফলে কয়েকজন ভোটার ভোট না দিয়েই ফিরে গিয়েছেন বলে দাবি। ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছান মগরাহাট পশ্চিমের তৃণমূল প্রার্থী সামিম আহমেদ। তিনি জানান, বিষয়টি নির্বাচন কমিশনের কাছে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

সার্বিকভাবে, পুনর্নির্বাচন ঘিরে এলাকায় উত্তেজনা থাকলেও প্রশাসনের নজরদারিতে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণের প্রক্রিয়া চালানোর চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve − nine =