জুটল ‘চোর’ স্লোগান – ব্যারাকপুরে জনরোষের মুখে তৃণমূল প্রার্থী রাজ

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ব্যারাকপুর :: সোমবার ৪,মে :: গণনাকেন্দ্র থেকে বেরোনোর সময় জনরোষের মুখে পড়লেন তৃণমূল কংগ্রেস প্রার্থী রাজ চক্রবর্তী ।

তাঁকে লক্ষ্য করে কেবল ‘চোর’ স্লোগানই উঠল না, ছিটিয়ে দেওয়া হল কাদা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, মাথা নিচু করে এলাকা ছাড়তে বাধ্য হন এই তারকা রাজনীতিক।

প্রাপ্ত খবর অনুযায়ী, রাজ চক্রবর্তীর বিপরীতে থাকা বিজেপি প্রার্থী কৌস্তুভ বাগচী বড় ব্যবধানে এগিয়ে যাওয়ায় তৃণমূল শিবিরে হতাশা তৈরি হয়। পরাজয় নিশ্চিত বুঝে রাজ গণনাকেন্দ্র ত্যাগ করার সময় উপস্থিত জনতার একাংশ উত্তেজিত হয়ে ওঠে।

নিরাপত্তারক্ষীরা রাজকে ঘিরে থাকলেও উন্মত্ত ভিড় থেকে তাঁর দিকে কাদা ছুড়ে মারা হচ্ছে। নিরাপত্তারক্ষীরাই দ্রুত তাঁর গায়ের কাদা মুছে দিয়ে তাঁকে গাড়িতে তুলে দেন। গোটা ঘটনায় কিছুটা বিরক্তি প্রকাশ করেন রাজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 − 6 =