নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নানুর :: বুধবার ৬,মে :: ভোট-পরবর্তী হিংসার আবহে উত্তপ্ত বীরভূমের নানুর। সন্তোষপুর এলাকায় সংঘর্ষে খুন হলেন এক তৃণমূল কংগ্রেস কর্মী। মৃতের নাম আবির শেখ।
পরিবারের অভিযোগ, বিজেপির বিজয় উল্লাস ঘিরে অশান্তির মধ্যেই ধারালো অস্ত্র দিয়ে খুন করা হয় তাঁকে। ঘটনায় গুরুতর জখম হয়েছেন আলি হোসেন।
অন্যদিকে, বিজেপির দাবি, তাদের বিজয় মিছিল চলাকালীন তৃণমূল কর্মীরাই প্রথম হামলা চালায়। সেই ঘটনায় এক বিজেপি কর্মীও গুরুতর আহত হয়েছেন, তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
উল্লেখ্য, রাজ্য জুড়ে শান্তি বজায় রাখার বার্তা দিচ্ছেন বিজেপি নেতৃত্ব। তবে সেই বার্তা উপেক্ষা করে কিছু কর্মী-সমর্থক অশান্তিতে জড়িয়ে পড়ছেন বলেই অভিযোগ উঠছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নামানো হয়েছে পুলিশ বাহিনী।
বিভিন্ন জায়গায় অশান্তি নিয়ে ক্ষুব্ধ বিজেপি নেতৃত্ব। বিজেপি কর্মীদের উদ্দেশ্যে সংযত থাকার করা নির্দেশ দেন। যে সকল কর্মীরা অশান্তিতে জড়াবেন সে সকল কর্মীদের পাশে না থাকারও বার্তা দেন নেতৃত্ব।

