নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: পূর্বস্থলী :: শুক্রবার ৮,মে :: পূর্বস্থলী ১ ব্লকের নাদনঘাট থানার অন্তর্গত দোলগোবিন্দপুর এলাকায় এক তৃণমূল কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।
স্থানীয় শ্রীরামপুর অঞ্চলের দোলগোবিন্দপুর গ্রামের বাসিন্দা তথা ডেকরেটর ব্যবসায়ী অসিত দেবনাথের দেহ একটি ক্লাবঘরের ভিতর ঝুলন্ত অবস্থায় দেখতে পান এলাকাবাসীরা।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। মৃতের পরিবারের অভিযোগ, ভোটের ফল প্রকাশের পর থেকেই অসিত দেবনাথের বাড়িতে হামলা চালানো হয় এবং তাঁকে একাধিকবার হুমকি দেওয়া হচ্ছিল। মৃতের ভাইয়ের দাবি, তাঁকে হুমকি দেওয়া হয়েছিল।
পরিবারের আরও অভিযোগ, বিজেপির জয়ের পর কিছু স্থানীয় ব্যক্তি দলবদল করে বিজেপিতে যোগ দিয়েই এই ধরনের চাপ সৃষ্টি করছিল। সেই ঘটনার পরেই ক্লাবঘর থেকে অসিত দেবনাথের ঝুলন্ত দেহ উদ্ধার হয়।ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়।
স্থানীয় মানুষের মধ্যে শোকের পাশাপাশি তৈরি হয়েছে নানা প্রশ্নও। কী কারণে এই মৃত্যু, তার পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না—তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।অন্যদিকে, অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে বিজেপি।
এ প্রসঙ্গে বিজেপি নেতা সুভাষ পাল বলেন, “আমাদের দলে নব্য বিজেপি বলে এখনও কেউ নেই। জয়ের পর কাউকেই দলে যোগদান করানো হয়নি। এই ঘটনার সঙ্গে বিজেপি কর্মীদের কোনও যোগ নেই।

