রাজ্যের মেধাতালিকায় পঞ্চম স্থান অধিকার করল বালুরঘাটের ছাত্র আয়ুষ সাহা।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বালুরঘাট :: শুক্রবার ৮,মে :: মাধ্যমিক পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করে রাজ্যের মেধাতালিকায় পঞ্চম স্থান অধিকার করল বালুরঘাটের ছাত্র আয়ুষ সাহা। এবছর মাধ্যমিকে সে পেয়েছে ৬৯৩ নম্বর। আয়ুষ বালুরঘাট হাই স্কুলের ছাত্র।

তার এই সাফল্যে স্বাভাবিকভাবেই খুশির হাওয়া পরিবার ও স্কুলজুড়ে। আয়ুষের বাবা একজন বেসরকারি কর্মী এবং মা একটি উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা।

ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি তার আলাদা মনোযোগ ছিল। নিয়মিত পড়াশোনা, অধ্যবসায় এবং শিক্ষকদের পরামর্শই তাকে এই সাফল্যের শিখরে পৌঁছে দিয়েছে।

প্রতিটি বিষয়ের জন্য তার আলাদা করে গৃহ শিক্ষকও ছিল। ভবিষ্যতে বড় হয়ে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখছে আয়ুষ। মানুষের সেবা করাই তার মূল লক্ষ্য বলে জানিয়েছে সে। পড়াশোনার প্রতি তার নিষ্ঠা ও পরিশ্রম আগামী দিনে আরও বড় সাফল্য এনে দেবে বলেই মনে করছেন শিক্ষক ও পরিবারের সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − seventeen =