২৫ শে বৈশাখ উপলক্ষে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে উদযাপিত হলো শান্তিনিকেতনে

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বোলপুর :: শনিবার ৯,মে :: পঁচিশে বৈশাখের ভোরে বৈতালিকের সুর আর রবীন্দ্রসংগীতের মূর্ছনায় সেজে উঠল শান্তিনিকেতন।

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী উপলক্ষে আজ দিনভর নানা অনুষ্ঠানের আয়োজন করেছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়।উপাসনাগৃহে বিশেষ প্রার্থনা ।

দিনের শুরুতেই বিশ্বভারতীর উপাসনা গৃহে আয়োজিত হয় বিশেষ উপাসনা ও প্রার্থনা সভা। আশ্রমিক, ছাত্র-ছাত্রী ও অধ্যাপকদের উপস্থিতিতে রবীন্দ্রসংগীতের মাধ্যমে কবিগুরুকে শ্রদ্ধা জানানো হয়।

ভোরের আলো ফুটতেই শান্তিনিকেতনের আকাশ-বাতাস ভরে ওঠে কবির চিরন্তন সুরের মূর্ছনায়। উপাসনাগৃহের অনুষ্ঠানের পাশাপাশি উত্তরায়ণে কবির স্মৃতিবিজড়িত বাসভবনেও আয়োজিত হয় বিশেষ শ্রদ্ধাঞ্জলি।রবীন্দ্রনাথের ব্যবহৃত বসবার চেয়ারে পুষ্পার্ঘ্য অর্পন করা হয়।

এরপর প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে দিনটির শুভ সূচনা করা হয়। কবির সৃজনভূমি এবং তাঁর প্রিয় প্রান্তরে শ্রদ্ধা জানাতে ভিড় জমিয়েছিলেন অগণিত রবীন্দ্র অনুরাগী।

১৬৫তম এই জন্মজয়ন্তী অনুষ্ঠানকে কেন্দ্র করে আজ শান্তিনিকেতন জুড়ে এক উৎসবমুখর এবং আবেগময় পরিবেশের সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three − 2 =