শপথের ঐতিহাসিক সন্ধিক্ষণে কৃষ্ণগঞ্জে মাংস ভাতের ভুরিভোজ

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কৃষ্ণগঞ্জ :: শনিবার ৯,মে :: কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে একদিকে যখন চলছে নতুন সরকারের শপথ অন্যদিকে নদীয়ার কৃষ্ণগঞ্জের মাজদিয়ায় চলছে মাংস ভাতের দেদার আয়োজন।যারা ব্রিগেডে ঐতিহাসিক সন্ধিক্ষণে উপস্থিত হতে পারেনি তাদের জন্য ব্যবস্থা করা হয় জায়ান্ট স্কিনের। শপথ গ্রহণ চলার পথ সাধারণ মানুষের জন্য ব্যবস্থা করা হয়েছে মাংস ভাতের। তৃণমূল কংগ্রেস প্রচার করেছিল বিজেপি ক্ষমতায় এলে রাজ্য থেকে মাছ মাংস তুলে দেবে।

তাই রাজ্যের ঐতিহাসিক দিনেই মাংস দিয়ে ভাত খাওয়ানো হলো সকলকে। বাঙালির পাত থেকে মাছ ভাত উঠে যাবে না তারই প্রমাণ শুরু কৃষ্ণগঞ্জের মাজদিয়ার কুলেরহাটি গ্রামে আয়োজন করা হয় মাংস ভাতের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 − 2 =