নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: রানাঘাট :: শনিবার ৯,মে :: ভোট পরবর্তী হিংসা অব্যাহত। দোকান থেকে ডেকে নিয়ে তৃণমূলের প্রাক্তন সদস্য সহ আরো ১ তৃণমূল কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কোপ বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।
বর্তমানে রানাঘাট মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন দুই তৃণমূল কর্মী। জানা যায়, আহত প্রাক্তন তৃণমূল পঞ্চায়েত সদস্যের নাম রিপন দাস। তিনি নদিয়ার তাহেরপুর বারাসাত পঞ্চায়েতের প্রাক্তন তৃণমূল সদস্য। অভিযোগ, ওই তৃণমূল সদস্য সহ এক তৃণমূল কর্মীকে ডেকে নেওয়া হয় দোকান থেকে।
এরপর ধারালো অস্ত্র লোহার রড এবং কাঠের চালা দিয়ে বেধড়ক আঘাত করতে থাকে। ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে দুই তৃণমূল কর্মী। নিয়ে যাওয়া হয় নদিয়ার রানাঘাট মহকুমা হাসপাতালে। খবর পেয়ে হাসপাতালে ছুটে যান অন্যান্য তৃণমূল কর্মীরা।
অভিযোগ নির্বাচনে জয় যুক্ত হওয়ার পর ওই পঞ্চায়েতের তৃণমূলের একটি দলীয় কার্যালয় দখল করে বিজেপি, পরবর্তীতে আবারো তৃণমূলকে হস্তান্তর করা হয়। তারপর থেকেই তৃণমূলের প্রাক্তন সদস্য রিপন দাস এর উপর আক্রোশ থেকে যায় বিজেপির।
যার প্রভাবে হঠাৎই দুই তৃণমূল কর্মীর উপর হামলা করে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। আহত তৃণমূল কর্মীদের দাবি, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক।

