সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: শনিবার ৯,মে :: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে শিলিগুড়ি ৬ নম্বর ওয়ার্ডে দেখা গেল উৎসব মুখর পরিবেশ।
এই বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখবার উদ্দেশ্যে বিজেপি সমর্থিত যুবকদের উদ্যোগে পথচলতি সাধারণ মানুষের জন্য আয়োজন করা হয় ঝাল মুড়ি বিতরণের। এলাকার বিভিন্ন প্রান্ত থেকে এক হাজার মানুষ এই উদ্যোগে সামিল হন এবং উৎসাহের সঙ্গে ঝাল মুড়ি গ্রহণ করেন।
উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়, মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণের আনন্দ সাধারণ মানুষের সঙ্গে ভাগ করে নিতেই এই আয়োজন। প্রায় ৫০ কিলো ঝাল মুড়ির ব্যবস্থা করা হয় এদিন। রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি মানবিক ও সামাজিক উদ্যোগের এই ছবি নজর কেড়েছে এলাকাবাসীর।
পথচলতি মানুষজনও এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং বিজেপি সমর্থিত যুবকদের এই ব্যতিক্রমী আয়োজনকে ঘিরে এলাকায় তৈরি হয় খুশির পরিবেশ।

