নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নবান্ন :: সোমবার ১১,মে :: সোমবার পাঁচ মন্ত্রী ও শীর্ষ সচিবদের নিয়ে এক উচ্চপর্যায়ের বৈঠকের পর তাঁর বার্তা স্পষ্ট— সরকারি আধিকারিকদের সম্মান দেওয়া হবে, কিন্তু কাজের ক্ষেত্রে কোনো আপস করা হবে না।
গত দেড় দশকের ‘অনুপ্রেরণা’র রাজনীতি ঝেড়ে ফেলে প্রশাসনিক দায়বদ্ধতাকেই অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি ।
এদিন আমলাদের প্রতি মুখ্যমন্ত্রীর গলায় শোনা গেল অভয়বাণী। তিনি বলেন, “মাথা উঁচু করে কাজ করুন, আলাদা করে কারোর অনুপ্রেরণার প্রয়োজন নেই।”
পাশাপাশি পূর্বতন সরকারের রীতিকে কটাক্ষ করে তিনি জানান, সরকারি মঞ্চে আধিকারিকদের নাম ধরে ‘তুই-তুমি’ বা অপমান করার সংস্কৃতি বন্ধ হবে। প্রতিটি স্তরে আধিকারিকদের যথাযথ মর্যাদা দেওয়া হবে, তবে অন্যায় করলে রেয়াত করা হবে না।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন সরকারি কোষাগারের অপচয় রোধ করতে হবে। শুধুমাত্র প্রয়োজনীয় খাতেই বরাদ্দ করার নির্দেশ। রাজ্যের বকেয়া ও থমকে থাকা কেন্দ্রীয় প্রকল্পগুলি দ্রুত বাস্তবায়নের লক্ষ্য কাজ শুরু করে দিন ।
মুখ্যমন্ত্রী আরও বলেন মুখ্যমন্ত্রী ও সচিবদের নিয়ে একটি বিশেষ গ্রুপ তৈরি করা হবে দ্রুত সমন্বয়ের জন্য। কিন্তু কাজে গাফিলতি হলে কড়া প্রশাসনিক ব্যবস্থা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে ।

