নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: মঙ্গলবার ১২,মে :: পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর দিকে দিকে বিজেপি সমর্থকদের মধ্যে উল্লাস দেখা যাচ্ছে ।
আজ আসানসোল পৌরসভার ৭৭ নম্বর ওয়ার্ড অঞ্চলের নরসিংহ বাঁধ এলাকায় নাগমন্দির অঞ্চলে বিজেপির সরকার গঠন হওয়াতে স্থানীয় বিজেপি সমর্থকেরা উল্লাসে ফেটে পড়েন তারা একে অপরকে গেরুয়া আবির মাখান এবং মিষ্টিমুখ করেন ।
এখানে জয় শ্রী রামের স্লোগান দেওয়া হয় এবং যেভাবে বিজেপি পশ্চিমবঙ্গে সরকার গঠন করেছে এবং যে বিশাল সংখ্যক মানুষের সমর্থন পেয়েছে তার জন্য মানুষকে ধন্যবাদ দেন ।

