নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: রানাঘাট :: মঙ্গলবার ১২,মে :: ২৪ ঘন্টা কাটতে না কাটতে নদিয়ায় পথ দুর্ঘটনায় মৃত্যু ৬ জনের। ১২ নম্বর জাতীয় সড়ক কি তবে মৃত্যুপুরীতে পরিণত হচ্ছে? নদিয়ার ফুলিয়ার ভয়াবহ দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার রানাঘাটের চূর্ণী সেতুর ওপর মর্মান্তিক পথ দুর্ঘটনা।
১৬ চাকার দানবীয় লরির নিচে পিষ্ট হয়ে মৃত্যু হলো এক শিশুসহ দুইজনের। রানাঘাট থেকে কৃষ্ণনগর যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে লরির চাকার নিচে ঢুকে যায় বাইকটি। মর্মান্তিক এই ঘটনায় ফের একবার জাতীয় সড়কের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গেল।
স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, আজ একটি মোটরবাইকে করে এক শিশুসহ তিন আরোহী রানাঘাট থেকে কৃষ্ণনগরের দিকে যাচ্ছিলেন। চূর্ণী সেতুর ওপর দিয়ে যাওয়ার সময় হঠাৎই বাইকটি নিয়ন্ত্রণ হারায় এবং পাশে থাকা ১৬ চাকার একটি বিশালাকার লরির নিচে ঢুকে পড়ে।
লরির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই দুই আরোহীর মৃত্যু হয়। রক্তাক্ত অবস্থায় একটি শিশুকে উদ্ধার করে স্থানীয়রা দ্রুত রানাঘাট মহাকুমা হাসপাতালে নিয়ে যান। কিন্তু দুর্ভাগ্যবশত, হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
অন্যদিকে একই সাথে মৃত্যু হয় স্বামী স্ত্রী দুজনের। উদ্ধার কার্যে হাত লাগায় পুলিশ। স্বাভাবিকভাবেই একই দিনে ১২ নম্বর জাতীয় সড়কে দুটি পৃথক দুর্ঘটনায় মৃত্যু হল ৬ জনের।

