উচ্চ মাধ্যমিকে র‍্যাঙ্ক করল কোচবিহার রাম ভোলা হাই স্কুলের ছাত্র চন্দ্রচূড় সেন

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোচবিহার :: বৃহস্পতিবার ১৪,মে :: মাধ্যমিকের পর এবার উচ্চ মাধ্যমিকে র‍্যাঙ্ক করল কোচবিহার রাম ভোলা হাই স্কুলের ছাত্র চন্দ্রচূড় সেন । ৪৯৩ নাম্বার পেয়ে রাজ্যের চতুর্থ স্থান অধিকার করেছে । খুশির হাওয়া পরিবারসহ জন থেকে শুরু করে গোটা জেলা বাসের মধ্যে।

কোচবিহার জেলার রাজ্যের মধ্যে একজনই মাত্র র‍্যাঙ্ক করে নিয়েছে । গ্রামখোলা হাইস্কুলের চন্দ্রচূড় সেন। মাধ্যমিকে  রাজ্যে প্রথম স্থান অধিকার করে ।সেই ক্ষেত্রে পরিবার সহ আত্মীয়-স্বজনদের অনেকটাই আশা ছিল সেই মতোই মেডিকেলের পিপ্রেশন চালিয়ে গেলেও উচ্চমাধ্যমিকে ভালো ফল অনেকটাই ভালো লাগছে বলেই জানায়  সে ।

তবে  মেডিকেল নিয়ে পড়াশুনা পরীক্ষায় প্রস্তুতি নিচ্ছে । যদিও যে পরীক্ষা দিয়েছিল সেই পরীক্ষাটি বাতিল হয়ে যাওয়ায় কিছুটা আক্ষেপ প্রকাশ করে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − 17 =