নবদ্বীপে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার – ধৃতের নাম গোপাল বিশ্বাস

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নবদ্বীপ :: বৃহস্পতিবার ১৪,মে :: এক নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগে মূল অভিযুক্তকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার কৃষ্ণনগরের বিশেষ আদালতে পাঠালো নবদ্বীপ থানার পুলিশ। ধৃতের নাম গোপাল বিশ্বাস।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৪ ঠা মে সন্ধ্যায় নবদ্বীপ থানা এলাকায় এক নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ওঠে। ঘটনার পর পালিয়ে যায় অভিযুক্ত মূল অভিযুক্ত ব্যক্তি। এরপর ৫ ই মে রাতে একাধিক অভিযুক্তের বিরুদ্ধে নবদ্বীপ থানায় লিখিত অভিযোগ দায়ের করে নির্যাতিতা নাবালিকার পরিবার।অভিযোগের ভিত্তিতে তদন্ত নেমে গত পরশুদিন রাতে একজনকে গ্রেফতার করে আদালতে পেশ করে পুলিশ। একইভাবে গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে নবদ্বীপ থানার ফাঁসিতলা পুরশশ্চরণ মাঠ সংলগ্ন এলাকা থেকে মূল অভিযুক্ত গোপাল বিশ্বাস কে গ্রেপ্তার করে পুলিশ।

বৃহস্পতিবার ধৃতকে কৃষ্ণনগরে বিশেষ আদালতে পাঠায় । ঘটনাটির তদন্ত শুরু করেছে নবদ্বীপ থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + three =