নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: বৃহস্পতিবার ১৪,মে :: একই রাতে পরপর তিনটি বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল বাঁকুড়ার ছাতনা ব্লকের বারবাকড়া ও পাটাবড় গ্রামে।
চোরেরা জানালা কেটে এবং গেট ভেঙে ভেতরে ঢুকে নগদ টাকা, রুপোর গয়না ও ঠাকুরঘর থেকে গোপাল মূর্তি নিয়ে চম্পট দিয়েছে বলে অভিযোগ।
ভোররাতের এই পরপর চুরির ঘটনায় গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় ছাতনা থানার পুলিশ। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে এবং গ্রামবাসীদের সবরকম সহযোগিতার আশ্বাস দিয়েছে।

