পূর্ব বর্ধমান জেলার কাটোয়ায় তৃণমূলের দুই নেতা সহ তিনজন গ্রেপ্তার, জমি দখল ও তোলাবাজির অভিযোগ

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কাটোয়া :: বৃহস্পতিবার ১৪,মে :: পূর্ব বর্ধমান জেলার কাটোয়ায় হুমকি, তোলাবাজি ও জোর করে জমি দখলের অভিযোগে তৃণমূল কংগ্রেসের দুই নেতা সহ তিনজনকে গ্রেপ্তার করল পুলিশ।

ধৃতদের মধ্যে রয়েছেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক বাবুলাল শেখ, কাটোয়া শহর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি কচি শেখ এবং তাঁদের ভাই ছট্টু শেখ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই জুলুমবাজি, হুমকি দেওয়া এবং জোরপূর্বক জমি দখলের একাধিক অভিযোগ জমা পড়ছিল।

লিখিত অভিযোগের ভিত্তিতেই অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
অভিযুক্তদের বিরুদ্ধে এলাকায় প্রভাব খাটিয়ে সাধারণ মানুষকে ভয় দেখানোরও অভিযোগ রয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four − two =