কালনা থানার পুলিশ হানা দিয়ে একজন পঞ্চায়েত সদস্য কে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করে

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কালনা :: বৃহস্পতিবার ১৪,মে :: আগ্নেয়াস্ত্র সহ তৃনমূলের পঞ্চায়েত সদস্য গ্রেপ্তার। পূর্ব বর্ধমান জেলার কালনা থানার পুলিশ হানা দিয়ে একজন পঞ্চায়েত সদস্যকে আগ্নেয় অস্ত্রসহ গ্রেপ্তার করে। ধৃত পঞ্চায়েত সদস্য মুজিবর রহমান মন্ডল ওরফে কচি।তার বাড়ি কালনা ১ নম্বর ব্লকের নান্দাই গ্রাম পঞ্চায়েতের খরিনান পশ্চিমপাড়া গ্রামে। জানা গেছে তিনি নিজের গ্রামেরই তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য ছিলেন। তার বাড়ি থেকেই উদ্ধার হয় আগ্নেয় অস্ত্র। ধৃতর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করেছে কালনা থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 5 =