নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: গলসি :: শুক্রবার ১৫,মে :: পূর্ব বর্ধমান জেলার গলসির শাঁকরাই গ্রামে বিজেপির বুথ এজেন্ট ও বুথ সভাপতিদের বাড়ি ভাঙ্গচুর । পাল্টা পুরনো বিজেপি নেতাদের বাড়িতেও ভাংচুর ও অগ্নি সংযোগের অভিযোগ।
দলের শীর্য নেতৃত্বের নির্দেশ অমান্য করে বিজেপির দুইপক্ষ অশান্তিতে জড়িয়ে পরে। যার জেরে এখন থমথমে গলসির সাঁকরাই গ্রাম। আচমকা গলসি থানার খন্ডঘোষ বিধান সভার সাঁকরাই গ্রামে একে অপরের বাড়িতে ভাঁংচুর চালায় বলে অভিযোগ করছেন বিজেপির যুজুধান দুই পক্ষ।
গ্রামের ৩৪ বুথ এজেন্ট সেখ হাবিবুল্লাহ অভিযোগ, গ্রামের ৩৩ নং বুথ সভাপতি সেখ কিসমত আলি ও ওই বুথের এজেন্ট সেখ বসির আহম্মেদ সহ তার বাড়িতে ইট পাটকেল ছোড়ার সাথে সাথে তাদের বাড়িতে ভাংচুর চালানোর হয়েছে।
ভেঁঙে দেওয়া কিসমতের বাড়ির জানলার কাচ, অ্যাডভেস্টার, সহ সরকারি নলকুপও। ভাংচুর চালানোর পাশাপাশি গালিগালজ করার অভিযোগ উঠছে। ঘটনার জন্য তিনি পুরাতন বিজেপির নেতা কাজি সাবির আলি ও তার লোকজনকে দায়ী করেছেন।
ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌছায় গলসি থানার পুলিশ। তারা পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রন করেন। তবে কাজি সাবির আলি স্ত্রী কাজী সাবানা ইয়াসমিন জানিয়েছেন, তার স্বামী দীর্ঘদিনের বিজেপি পুরাতন জেলার নেতা। তিনি জেলার জেনারেল সেক্রেটারী ছিলেন।
তার দাবী, গেল রাতে তাদের বাড়িতে ভাংচুর চালিয়েছে ভোটের আগে আসা বিজেপির লোকেরা। তার অভিযোগ, এদিন সকালে সেখ তপন সেখ বসিরের পরিবারের মহিলারা তাদের মারধর করেছে। এছাড়াও তাদের বেশকিছু বাড়িতে ভাংচুর করা হয়েছে বলে অভিযোগ করেছেন সাবিনা।
পাশাপাশি বিজেপি সমর্থক দীনবন্ধু মাঝির বাড়িতে অগ্নি সংযোগ করা হয় বলে অভিযোগ করেন দীনবন্ধু মাঝি। ঘটনার পর এদিন দুইপক্ষই গলসি থানায় লিখিত অভিযোগ করেছেন বলে জানিয়েছেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

