অবশেষে ঘরে ফিরলেন পূর্ব বর্ধমান জেলার জামালপুরের ঘরছাড়া তৃণমূল নেতা নাসির মোল্লা

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: জামালপুর :: শুক্রবার ১৫,মে :: বিজেপির জেলা সম্পাদকের উপস্থিতিতে অবশেষে ঘরে ফিরলেন পূর্ব বর্ধমান জেলার জামালপুরের ঘরছাড়া তৃণমূল নেতা নাসির মোল্লা। ভোট গণনার দিন থেকে এলাকাছাড়া ছিলেন বেড়ুগ্রাম অঞ্চলের ১০ নং বুথের এই তৃণমূল সহ-সভাপতি।

খবর প্রকাশিত হতেই উদ্যোগী হয় বিজেপি নেতৃত্ব। খোদ বিজেপি জেলা সম্পাদকের উপস্থিতিতে ঘরে ফেরেন তিনি।দীর্ঘ প্রতীক্ষার অবসান। প্রায় দীর্ঘ সময় পর নিজের চেনা উঠোনে পা রাখলেন জামালপুর ব্লকের বেড়ুগ্রাম অঞ্চলের তৃণমূলের বুথ সহ-সভাপতি নাসির মোল্লা।

সৌজন্যের রাজনীতি নাকি খবরের চাপ? কারণ যাই হোক না কেন, ঘরছাড়া এই তৃণমূল নেতাকে ঘরে ফেরাতে এগিয়ে এলেন খোদ বিজেপি কর্মীরাই।ভোট গণনার সেই উত্তপ্ত দিন থেকেই ঘরছাড়া ছিলেন নাসিরবাবু। বারংবার আবেদন জানিয়েছিলেন বাড়ি ফেরার জন্য।

খবর সম্প্রচারিত হওয়ার পর আর দেরি করেনি বিজেপি নেতৃত্ব। এদিন বিজেপির কাটোয়া সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক সৌমেন হাজরা নিজে দাঁড়িয়ে থেকে তাঁকে ঘরে ফিরিয়ে দেন। সাথে ছিলেন স্থানীয় মন্ডল সভাপতি ও এলাকার বিজেপি নেতৃত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 2 =