নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কালনা :: শুক্রবার ১৫,মে :: পূর্ব বর্ধমান জেলার কালনা কলেজের ছাত্র-ছাত্রী সংসদ অফিসের দোতলায় নেশাদ্রব্য এবং মদের বোতলে ছড়াছড়ি। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ছাত্র-ছাত্রী ও কার্যকর্তারা কালনা কলেজে ঢুকতেই, ছাত্র-ছাত্রী সংসদের দোতলায় এমন চিত্র সামনে এলো।
ঘরে ঢুকতেই দেখা যায় ড্রয়ারের মধ্যে নামিদামি বিভিন্ন মদ ও বিয়ারের বোতল এবং নেশা দ্রব্য পড়ে রয়েছে ঘরের আনাচে-কানাচে। ছড়িয়ে ছিটিয়ে রয়েছে গ্লাস, নোংরা এবং আরো সমস্ত নেশা দ্রব্যের প্যাকেট। কলেজের মধ্যে এইরকম কারা করলেন ?
বিদ্যার্থী পরিষদের ছাত্র-ছাত্রীরা জানাচ্ছেন, কলেজের পরিবেশ এইরকম হওয়ার কথা নয়। আমরা আগামী দিনে কলেজের সুস্থ পরিবেশ ফেরাবো। যেখানে পড়াশোনা হবে, নারী নিরাপত্তা থাকবে এবং নেশা মুক্ত ভয়হীন কলেজ হবে।
অন্যদিকে কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল অশোক কুমার মন্ডল তিনি বলেন, ছাত্র সংসদ যেহেতু নির্বাচন হয়নি, সেহেতু ওই ছাত্র সংসদটি তালাবদ্ধ ছিল ১২ই এপ্রিল থেকে ১২ই মে পর্যন্ত ভোটের কারণে নির্বাচন কমিশনের আন্ডারে ছিল।
বিষয়টি আমরা শুনেছি, বিষয়টি প্রশাসন কেও জানিয়েছি। ঘটনায় এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য। এ বিষয়ে তৃণমূল ছাত্র পরিষদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

