নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: শনিবার ১৬,মে :: তৃণমূল ঘনিষ্ঠ বেআইনি লোহা করবারিকে গ্রেপ্তারের দাবীতে দুর্গাপুরের নিউটাউনশীপ থানার সামনে বিক্ষোভ বিজেপির। অভিযোগ,তৃণমূল ঘনিষ্ঠ এক বেআইনি লোহা কারবারিকে ধরে এনেও তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
কেন ঐ দুষ্কৃতীকে আটক করেও ছেড়ে দেওয়া হলো? এই প্রশ্ন তুলে দুর্গাপুরের নিউটাউনশিপ থানার সামনে তুমুল বিক্ষোভ বিজেপি কর্মী সমর্থকদের।
অভিযোগ, রাজা গুন নামে এক লোহা চোরকে ধরে এনেও ছেড়ে দেওয়া হয়েছে, ফের তাকে গ্রেপ্তার করতে হবে বলে দাবী তুলে থানার সামনে বিক্ষোভ বিজেপি কর্মী সমর্থকদের।
যতক্ষণ না পর্যন্ত অভিযুক্তদের গ্রেপ্তার না হচ্ছে ততক্ষন আন্দোলন জারি থাকবে বলে হুশিয়ারী বিজেপি নেতৃত্বের।

