তোলাবাজি থেকে জমি দখল, একাধিক গুরুতর অভিযোগে গ্রেপ্তার তৃণমূল ছাত্রনেতা, জমি মাফিয়া রন্তু দাস

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: রায়গঞ্জ :: রবিবার ১৭,মে :: রায়গঞ্জে তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি রন্তু দাসের গ্রেপ্তারিকে ঘিরে জেলার রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। রায়গঞ্জ থানার পুলিশ তাঁকে আটক করে। ধৃতের বাড়ি রায়গঞ্জ শহরের মিলনপাড়া এলাকায়।

স্থানীয়ভাবে একটি ক্লাবের সঙ্গেও তিনি যুক্ত বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই তাঁর বিরুদ্ধে তোলাবাজি, ভয় দেখিয়ে সম্পত্তি দখল এবং বেআইনি কার্যকলাপে জড়িত থাকার একাধিক অভিযোগ জমা পড়ছিল।

অভিযোগ, রায়গঞ্জ শহরের ১ নম্বর ওয়ার্ডের কাশিবাটি লাগোয়া বিস্তীর্ণ জমি বেআইনিভাবে দখল করে তা বিক্রির মাধ্যমে বিপুল অঙ্কের অর্থ হাতিয়ে নেওয়া হয়েছে। এছাড়াও কয়েকজন বাসিন্দাকে হুমকি দিয়ে বাড়ি ও জমি দখলের চেষ্টার অভিযোগও উঠে এসেছে।

তদন্তকারী সূত্রের দাবি পুলিশের প্রাথমিক তদন্তে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে বলে জানা গিয়েছে।

এই গ্রেপ্তারির পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে এবং রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। ঘটনার তদন্তে নেমে পুলিশ আরও কিছু তথ্য খতিয়ে দেখছে। আজ তাকে রায়গঞ্জ আদালতে তোলা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 + 19 =