নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাড়োয়া :: রবিবার ১৭,মে :: খোদ হাড়োয়ার বিজেপি পরাজিত প্রার্থী ভাস্কর মন্ডল এক নম্বর মন্ডল বিজেপির সভাপতি লক্ষণ দাস সহ নেতৃত্ব বলেন তৃণমূলকে দলে নিয়ে দল বিরোধী কাজ করছেন বসিরহাট সাংগঠনিক জেলার বিজেপির সাধারণ সম্পাদক
উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমা হাড়োয়া বিধানসভার গোপালপুর এক নম্বর ও দু’নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘটনা রাজ্য পরিবর্তন আসতেই তারা অত্যাচারের শিকার হচ্ছে খোদ বিজেপি নেতা কর্মী সমর্থকরা।
এমনটাই অভিযোগ এনে প্রতিবাদ বিক্ষোভ করেন হাড়োয়া ১ নম্বর মন্ডল সভাপতি বিজেপির পঞ্চায়েত সদস্য নেতাকর্মী সমর্থকরা।
তাদের দাবি জেতার কয়েক ঘণ্টার মধ্যে কিছু সুবিধাবাদী তৃণমূল নেতাকর্মী সমর্থকরা বিজেপিতে এসেছে তাদের উপর চড়াও হচ্ছে ভেরি লুট করছে এমনকি মারধর করছে হুমকি দিচ্ছে।
স্থানীয় বিজেপি নেতা রাজেন্দ্র সাহা মোটা অর্থের বিনিময় তাদেরকে দলে নিচ্ছেন তারাই এসে আদি বিজেপির বাড়িতে চড়াও হচ্ছেন এমনকি মাছের ভেড়ি ও জলকর লুটের ঘটনা ঘটছে। প্রতিবাদ করলেই আমাদেরকে বিভিন্নভাবে হুমকি ভয় দেখাচ্ছেন।
রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলছেন, দলে তৃণমূলীকরণ হতে দেব না সেখানে বসিরহাটে বিজেপির সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক
রাজেন্দ্র সাহা সুবিধাবাদী তৃণমূল নেতাকর্মীর দলে নিয়ে আদি বিজেপি নেতা কর্মী সমস্তদের সংকটে ফেলে দিচ্ছেন। এই নিয়ে তারা রাজ্য বিজেপির কাছে লিখিত জানাবেন বলে জানিয়েছেন।
হাড়োয়া মন্ডলের সহ-সভাপতি লক্ষণ দাস বিজেপির পঞ্চায়েত সদস্য মাধবী দাস অভিজিৎ সাহা সহ নেতাকর্মী সমর্থকরা, এদিন বলেন, দল এতদিন পরে ক্ষমতায় এসেছে মানুষ পরিবর্তন করেছেন এবার তারাই আক্রান্ত হচ্ছেন
রাজেন্দ্র সাহা বলেন, রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ অক্ষরে অক্ষরে আমরা পালন করছি।
দলে বিশৃঙ্খলা অশান্তি গন্ডগোল করতে দেবো না যে তার পর রাত বারোটার পরে যে তৃণমূল কর্মীরা বিজেপিতে এসে গন্ডগোল পাকানোর চেষ্টা করছে। এগুলো করতে দেবো না যে অভিযোগ করা হচ্ছে আমার বিরুদ্ধে সম্পূর্ণ ভিত্তিহীন

