রেলপার কাণ্ডে বড়সড় পুলিশি পদক্ষেপ, ২১ অভিযুক্ত গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: রবিবার ১৭,মে :: আসানসোলের রেলপাড় এলাকায় পুলিশ ফাঁড়িতে হামলা ও তাণ্ডবের ঘটনায় বড়সড় পদক্ষেপ নিল পুলিশ। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোট ২১ জনকে গ্রেফতার করা হয়েছে।

রবিবার ধৃতদের আসানসোল জেলা আদালতে তোলা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের মধ্যে শুধু রেলপাড় এলাকার বাসিন্দারাই নন, পুরনো স্টেশন ও রঙ্গনিয়া পাড়া এলাকার কয়েকজনও রয়েছেন। ফলে তদন্তকারীদের অনুমান, এই ঘটনায় বাইরের লোকজনও জড়িত থাকতে পারে।উল্লেখ্য, শুক্রবার রাতে জাহাঙ্গির মহল্লার ফৈজ-এ-আমবাগ পুলিশ ফাঁড়িতে মাইক সংক্রান্ত নিয়মকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। অভিযোগ, এরপরই উত্তেজিত জনতা পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে এবং সরকারি সম্পত্তির ক্ষতি সাধন করে।

ঘটনায় বেশ কয়েকজন পুলিশকর্মী আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহার করতে হয়। ঘটনার পর থেকেই আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট সিসিটিভি ফুটেজ ও বিভিন্ন ভিডিও ক্লিপ খতিয়ে দেখে অভিযুক্তদের শনাক্ত করার কাজ শুরু করে।

টানা অভিযান চালিয়ে বহুজনকে আটক করা হয়, তাদের মধ্যেই ২১ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে, ঘটনার তদন্ত এখনও চলছে এবং হামলায় জড়িত আরও কয়েকজনের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। প্রশাসনের স্পষ্ট বার্তা, আইন নিজের হাতে তুলে নিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 + 6 =