রায়গঞ্জ থেকে তৃণমূলের একাধিক কাউন্সিলর রাজ্য ছেড়ে পলাতক – তাদের খুঁজছে পুলিস

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: রায়গঞ্জ :: রবিবার ১৭,মে :: রায়গঞ্জ পুরসভার তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর তথা তৃণমূলের জেলা সম্পাদক ভোলা পালের বিরুদ্ধে একাধিক খুনের অভিযোগ রয়েছে। তিনি তৃণমূলের একাধিক পদ সামাল দেওয়ার পাশাপাশি পেশায় ঠিকাদার।

বিজেপি ক্ষমতায় আসতেই বর্তমানে গা ঢাকা দিয়েছেন তিনি। তার বিরুদ্ধে পুরনো মামলা ফের চালু করার প্রক্রিয়া শুরু করেছে পুলিশ। রায়গঞ্জ শহরের ২০ নম্বর ওয়ার্ডের তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর অর্ণব মন্ডল ওরফে বান্টির বিরুদ্ধে পপ মজুমদারকে পিটিয়ে খুন সহ একাধিক মামলা রয়েছে।

এছাড়াও তার বিরুদ্ধে জাল লটারি, পুকুর ভরাট, জলা ভরাট সহ একাধিক অভিযোগ রয়েছে। তাকে খুঁজছে পুলিশ। ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তপন দাস ও তার ছেলে সানকিং দাসের বিরুদ্ধে রয়েছে একাধিক দুষ্কৃতীমূলক ক্রিয়া-কলাপের অভিযোগ। মানুষের জমি দখল, পুকুর ভরাট, জলাশয় ভরাট, বিজেপি কর্মীদের ঘর ছাড়া করার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

সেই সমস্ত মামলাও খতিয়ে দেখছে রায়গঞ্জ থানার পুলিশ। এর পাশাপাশি এক নম্বর ওয়ার্ডের তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর নয়ন দাসের বিরুদ্ধে জমি দখল, জলাশয় ভরাট, নিরীহ মানুষদের ওপর অত্যাচার করে জমি দখলের অভিযোগ রয়েছে। তিনিও বর্তমানে পলাতক বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × one =