নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: সন্দেশখালী :: সোমবার ১৯,মে :: সন্দেশখালীর মনিপুর এলাকার ঘটনা । এলাকায় উত্তেজনা , ঘটনাস্থলে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী ।
অভিযোগ- মনিপুর এলাকায় আজ বিজেপির বিজয় মিছিল ছিল । সেই বিজয় মিছিল শেষ করে বিজেপির কর্মী সমর্থকরা যখন বাড়ি ফিরছিল সেই সময় স্থানীয় তৃণমূলের নেতৃত্ব এবং তাদের গুন্ডাবাহিনী বিজেপি কর্মী সমর্থকদের উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়।
তিনজন বিজেপি কর্মী সমর্থককে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। আহতদের অন্যান্য বিজেপি কর্মী সমর্থকরা তড়িঘড়ি উদ্ধার করে সন্দেশখালি খুলনা হাসপাতালে নিয়ে এসেছে । যদিও সেখান থেকে স্থানান্তরিত পড়বে বলেই আমরা জানতে পেরেছি ।

