নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: সোমবার ১৯,মে :: বর্ধমানে ১৬নম্বর ওয়ার্ডে বেআইনি বালি খাদান এবং সেখান থেকে টোল ট্যাক্স আদায়কে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ল এলাকায়।
এই ঘটনাকে কেন্দ্র করে শাসক ও বিরোধী শিবিরের মধ্যে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চাপানউতোর।
বিজেপির ৪ নম্বর নগর মণ্ডলের সভাপতির অভিযোগ, স্থানীয় বালি খাদান থেকে দীর্ঘদিন ধরে বেআইনিভাবে বালি চুরি ও পাচারের কারবার চলছে। তাঁর দাবি, এই অবৈধ বালি চুরির চক্রের সঙ্গে সরাসরি শাসকদল তৃণমূল কংগ্রেসের লোকজন যুক্ত রয়েছেন।
বিজেপির অভিযোগ, তাদের দলীয় কর্মীরা যখন এই অবৈধ বালি চুরি ও বেআইনি টোল আদায় বন্ধ করতে যান, তখন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁদের ওপর চড়াও হয়।
বিজেপি কর্মীদের লাঠি ও রড দিয়ে মারধর করা হয়েছে বলেও গুরুতর অভিযোগ উঠেছে। ইতিমধ্যে এই ঘটনায়৪জন বিজেপি কর্মী গুরুতর আহত।
অভিযুক্তদের অবিলম্বে শাস্তির দাবি জানিয়ে বিজেপি কর্মী সমর্থকরা রবিবার বর্ধমান সদর থানায় জমায়াত হন। অন্যদিকে, এই অভিযোগ অস্বীকার করেছে জেলা তৃণমূল কংগ্রেস সাধারন সম্পাদক দেবু টুডু,তার দাবি, রাজ্যে নতুন সরকার এসেছে এবং
তারা আশা করছে যে প্রশাসন ও সরকার পুরো বিষয়টি খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে। একই সঙ্গে রাজ্যে যাতে কোনোভাবেই শান্তির পরিবেশ বিঘ্নিত না হয় এবং শান্তি-শৃঙ্খলা বজায় থাকে, সে বিষয়েও তারা সহমত পোষণ করেছে।

